রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে জেলা পর্যায়ের বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত # ভিডিও দেখুন

মো: আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৫৩৫ বার পড়া হয়েছে

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাতে কিশোরগঞ্জে জেলা পর্যায়ের বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে বিজয় ফুল উৎসব-২০১৯ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার), জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল, জেলা কৃষক লীগের সভাপতি সাংবাদিক আহম্মদ উল্লাহ্, জেলা ক্যাবের সভাপতি সাংবাদিক আলম সারোয়ার টিটু, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক আঃ আউয়াল মুন্না ও এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর প্রমূক।

পরে বিজয় ফুল তৈরী প্রতিযোগিতায় অংশগ্রহনকারী চিত্রাংকন প্রতিযোগিতা, একক অভিনয়, জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা, দেশাত্মবোধ গানের প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

https://www.youtube.com/watch?v=pdj_q966Hio

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com