কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এর আগে তিনি চরপুমদি ভূমি অফিসের নতুর ভবনের চাবি হস্তান্তর অনুষ্ঠান, উঠান বৈঠক, ভিজিডি চাল বিতরণ পরিদর্শণ, জে এসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন, আইসিটি লানিং সেন্টার উদ্বোধন, হোসেনপুর থানা পরিদর্শণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাসজমির কবুলিত দলিল হস্তান্তর অনুষ্ঠান ও মাননীয় প্রধানমন্ত্রী কতৃক দরিদ্রদের আর্থিক সহায়তার চেক বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটরিয়ামে আয়োজিত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাসজমির কবুলিত দলিল হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা চেযারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, সহকারী কমিশনার ভূমি ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েছ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ খলিলুর রহমান, কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল প্রমূখ।
পরে ৯ জন ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাসজমির কবুলিত দলিল হস্তান্তর, মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ৪১জনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ ও ৮৯ জনের মধ্যে পল্লী দারিদ্র বিমোচন চেক প্রদান করা হয়।