কিশোরগঞ্জের হোসেনপুরে কারিগরি শাখার (ভোকেশনাল) নবম শ্রেণীর বোর্ড সমাপনি পরীক্ষায় অসুদুপায় অবলম্বনের দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় কক্ষ পরিদর্শকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার হুশিয়ারী দেওয়া হয়।
আজ (৭ নভেম্বর) বৃহঃস্পতিবার হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ ও এস আর ডি শামসুউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত গনিত পরীক্ষায় নকল করার দায়ে মোঃ তরিকুল ইসলাম বিপুল, জাহাঙ্গীর হোসেন, হেমন্ত চন্দ্র সরকার, ওয়ালিউল্লাহ, আমিরুল, মোঃ আনিসুজ্জামান আকাশ ও মোঃ সারওয়ার আলম জিসানকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা ৭ পরীক্ষার্থী হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ, এস আরডি শামসুউদ্দিন উচ্চ বিদ্যালয় ও ফুলকলি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র বলে জানা গেছে।
সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।