বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ মধ্যপাড়া বেইলী ব্রিজ এলাকায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিলন, সৈকত, ও শুভ নামে তিন কিশোর মারা গেছে। নিহত তিনজনেই মোটর সাইকেল আরোহী ছিল।

পুলিশ ও স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটর সাইকেলে চেপে মিলন, সৈকত, ও শুভ কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া বেইলী ব্রিজ এলাকায় মোটরসাইকেলটি পৌঁছিলে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সৈকত ও মিলন ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় শুভকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে গেলে সেখানে তার মৃত্যু হয়। এরা তিনজন বন্ধু ছিল বলে তাদের পারিবারিক সূত্র থেকে জানা গেছে।

নিহত মিলন পাঠানকান্দি গ্রামের আবুবাক্কার মিয়ার ছেলে, সৈকত সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ও শুভ ঝাটাশিরা গ্রামের বাবুল মিয়ার ছেলে।
দূর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com