রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের চাইতে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ: ইমরান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫২৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। আর এজন্য দেশটির শাসকদের দূরদর্শিতার অভাব ছিল বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । খবর দ্য ডনের।

মূলত জনসংখ্যাকে কাজে লাগিয়ে বাংলাদেশ কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে সেটির দিকেই ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান।

গেল ৫ ডিসেম্বর ইসলামাবাদে ‘পাকিস্তানের বিপজ্জনক জনসংখ্যা বৃদ্ধি’ শীর্ষক সম্মেলনে ইমরান বলেন, আমাদের গণতান্ত্রিক সরকারগুলো কেবল পাঁচ বছরের কথা চিন্তা করে। এ কারণেই দেশে এতো সমস্যা।

৬০-র দশকের ‍স্মৃতির উল্লেখ করে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, তখন টেলিভিশনে পরিবার পরিকল্পনার যে প্রচারণা চালানো তা খুব ‘কার্যকর’ ছিল।

তিনি বলেন, আমাদের ধারণা ছিল (সাবেক) পূর্ব পাকিস্তান দেশের জনসংখ্যার জন্য বোঝা ছিল, কিন্তু কেবল দূরদর্শী চিন্তার কারণে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ।

জনসংখ্যা সমস্যা সমাধানে দেশের আলেমদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এক্ষেত্রে বাংলাদেশ ও ইরানের কাছ থেকে শেখার আহ্বান জানান ইমরান খান। তিনি বলেন, এক্ষেত্রে ওলামাদের বড় ভূমিকা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com