বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গণসংযোগে ব্যস্ত নেতা-কর্মীরা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯১ বার পড়া হয়েছে

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা বিরামহীন গণসংযোগে ব্যস্ত সময় কাঠাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত করছেন মাইকিং,মিছিল,পথসভা ও গনসংযোগ।
এ আসনটি পুনরোদ্ধারে বিএনপি দলীয় নেতাকর্মীরা এখন মরিয়া। কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম খান চুন্নু হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং কিশোরগঞ্জের এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যন্ত গ্রাম-গঞ্জে নিজে উপস্থিত থেকে মিছিল মিটিং,গনসংযোগ ও ওঠোন বৈঠক করে ঐক্যফ্রন্টের শক্ত অবস্থান জানান দিতে সচেষ্ট রয়েছেন। তাই এবারের নির্বাচনে মাঠ দখলে বিএনপি এখন কৌশলি ভুমিকায়। তাই ব্যাপক গনসংযোগ ও পথসভা করে উত্তল রেখেছে নির্বাচনী মাঠ।
চুন্নুর পক্ষে গতকাল সোমবার (২৪ ডিসেম্বর) হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ও সিদলা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম-গঞ্জের বিভিন্ন হাট-বাজার ও বড় রাস্তার মোড়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এস জি এম হালিম,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. হযরত আলী, বিএনপি নেতা সৌকত উসমান, বিএনপি নেতা আবু বক্কর ছিদ্দিক, মো. হবি মিয়া প্রমূখ।
উল্লেখ,স্বাধীনতার পর এ আসনটি বেশির ভাগ সময় আওয়ামীলীগের দখলে ছিল। সর্বশেষ ১৯৯১ সালে বিএনপি এ আসনটিতে জয় লাভ করলেও পরবর্তীতে আবারও আওয়ামীলীগের দখলে চলে যায়। এবারের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চায় হারানো আসন ফিরে পেতে।
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির কর্মী-সমর্থক ও ভোটারদের দাবি, এ আসনে এবার সৈয়দ আশরাফের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে এবং ভোটারদের মনজয় করে ধানের শীর্ষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীরা ্একাট্টা। বিএনপির নেতা-কর্মীর ধারণা, ধানের শীর্ষের প্রার্থী বেজাউল করিম খান চুন্নুকে দিয়েই কিশোরগঞ্জ-১ আসনটি এবার পূণরোদ্ধার সম্ভব হবে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত, এ আসনে নৌকা এবং ধানের শীষের লড়াই হবে হাড্ডা- হাড্ডি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com