শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক পা হারিয়েও অদম্য ‘লালু’, আম বাগানের বিশ্বস্ত প্রহরী সে ও সঙ্গী ‘কালু’ সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হতে পারে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় পদোন্নতি স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট কিশোরগঞ্জে থানা হাজতে আসামির মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা

মাধ্যমিক পাস না করেই পাকিস্তানে বিমান চলাচ্ছেন ৫ পাইলট

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮
  • ৬০২ বার পড়া হয়েছে

মাধ্যমিক স্তরও পার করেননি এমন লোকজন বিমান চালাচ্ছেন। এমনই ৫ বিমানচালক রয়েছেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে (পিআইএ)।

পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে সেদেশের সুপ্রিম কোর্টকে এমনই চমকে দেয়ার মতো তথ্য দেয়া হয়েছে। শুধু তাই নয় আরও অনেক বিমানচালক রয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

পিআইএ-এর ওই তথ্য শুনে রীতিমতো চমকে উঠেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইজাজুল আহসান। ভরা আদালতে তার মন্তব্য, মাধ্যমিক স্তর পার না করলে বাস পর্যন্ত চালানো যায় না। আর হাজার হাজার মানুষের জীবন হাতে নিয়ে এইসব লোক বিমান চালাচ্ছে!

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের ৫০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কারণ তারা তাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে অস্বীকার করেন। শুক্রবার ওইসব বিস্ফোরক তথ্য সুপ্রিম কোর্টে দিয়েছে পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, পিআইএ-এর কর্মীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। সেখানে বিমান পরিবহন মন্ত্রণালয় তথ্য দিয়েছে, সংস্থার ৪৩২১ কর্মীর শিক্ষাগত যোগ্যতা যাচাই করে দেখা হয়েছে। ৪০২ জনের ক্ষেত্রে তা এখনও বাকি রয়েছে। মামলার শুনানিতে বিচারপতি সাকিব নিসার পিআইএ-র ৪৯৮ পাইলটের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছেন।

বর্তমানে লোকসানে চলেছে পাকিস্তান ইন্টারন্যাশন্যাল এয়ারলাইন্স। সমস্যা সামাল দিতে সরকার ১৭০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। ফলে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে পিআইএকে। এরপরই কর্মীদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করা শুরু করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com