রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিকলীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯
  • ৫১০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জে নিকলী উপজেলায় ২০ হাজার ৫৪৯ শিশুকে আগামি ১৯ জানুয়ারি ভিটামিন এ-ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় ১৬৯ কেন্দ্র থেকে ওইদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শিশুদের এ-ক্যাপসুল দেওয়া হবে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সম্মেলন কক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আস আদ দীন মাহমুদের সভাপতিত্বে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, এস.আই সমরেন্দ্র দত্ত প্রমূখ। অবহিতকরণ সভায় জানানো হয়, ছয় থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৪০ শিশুকে নীল রঙের এবং এক বছর থেকে পাঁচ বছর বয়সী ১৮ হাজার ৩০৯ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com