মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬ টিতে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাই কোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, দিনক্ষণ চূড়ান্ত হয়নি দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী

নিকলী শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯
  • ৫৩৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জ নিকলী শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত ও মার্চপাস্টের পর ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ -৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কারার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার , প্রবীণ রাজনৈতিক ব্যক্তি কারার গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনা আক্তার, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন ভূইয়া, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন বাতেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবিব, নিকলী সরকারি মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভিন, সাবেক শিক্ষক আ. করিম, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়া আহমেদ তুলিপ প্রমূখ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে কিশোরগঞ্জ -৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com