বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে বেড়েছে দ্বিগুণ: এইচআরএসএস যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী ডেঙ্গু থেকে সুরক্ষায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস কটিয়াদীতে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিবিদ্ধ থেকে নেতৃত্বে- এনসিপির তাড়াইল উপজেলা কমিটিতে বাহার উদ্দিন মাসুদ আহ্বায়ক, মুরাদ সদস্যসচিব: তাড়াইলে এনসিপির ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পাকুন্দিয়ায় মাদক কারবারির এক বছরের কারাদণ্ড তাড়াইলের দশদ্রোন ও দড়িজাহাঙ্গীরপুর গ্রামে মাদকবিরোধী জনরোষ, বাড়িঘর ভাঙচুর ঠেকাতে পুলিশের হস্তক্ষেপ

এস.ভি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৬০৯ বার পড়া হয়েছে

বিপুল মেহেদী:

কিশোরগঞ্জে এস.ভি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ কবীর’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও উপ সচিব তরফদার মো. আক্তার জামীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ডা. রেবেকা সুলতানা লুনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি  শিক্ষা-শৃঙ্খলা, ছাত্র-শিক্ষক সুসম্পর্ক ও নৈতিক শিক্ষার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন। তিনি বর্তমান সরকারের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধার কথাও উল্লেখ করেন। বিশেষ অতিথি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষক বেঁচে থাকে শিক্ষার্থীর হৃদয়ে, শিক্ষকের সাথে শিক্ষার্থীর বন্ধুত্বর্পূণ সম্পর্ক খুব দরকার। তিনি আরো বলেন, আমি গাইনী বিভাগের ডাক্তার, প্রতি মাসে কিংবা তিন মাসে অন্তত একবার কোমলমতি শিক্ষার্থীদের পাশে থেকে স্বাস্থ্য সেবা দিতে চাই। এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।

পরে অনুষ্ঠানের ২য় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com