বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ধানমন্ডি লেকের কাদা-বর্জ্য অপসারণ শুরু, হবে ‘নজরুল সরোবর’ এয়ারবাসের ১০ বিমান কিনতে বুধবার চুক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘মব’ করে পদত্যাগপত্রে ভিসির স্বাক্ষর নেওয়ার অভিযোগ সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কিশোরগঞ্জে প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী ২২ অক্টোবর ছুটি ঘোষণা, দুর্গাপূজায় মিলছে ৫ দিন বন্ধ সবুজে ভরে উঠেছে আমনের মাঠ, ভালো ফলনের আশা কৃষকদের

রিকির জন্য রাতে এসএসসি পরীক্ষা নেয়া হবে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭২০ বার পড়া হয়েছে

যশোর বোর্ডের ইতিহাসে প্রথমবারের মতো রাতে এসএসসি পরীক্ষা নেয়া হবে এক শিক্ষার্থীর। কুষ্টিয়ার কুমারখালি কেন্দ্রে রিকি হালদার (১৭) নামের ওই শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে যশোর বোর্ড কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই পরীক্ষা চলবে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

জানা গেছে, রিকি ‘সেভেন্থ ডে এডভান্টিস্ট’ সম্প্রদায়ের। তিনি কুমারখালি উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের এসএসসি পরীক্ষার্থী। শনিবার দিনের বেলা এই সম্প্রদায়ের কোনও কিছু না লেখার জন্য ধর্মীয় বিধান রয়েছে। এ বিষয়টি তুলে ধরে রিকি শনিবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো রাতে নেয়ার জন্য বোর্ড বরাবর আবেদন করেন।

তার এই আবেদনের প্রেক্ষিতে ধর্মীয় বিধি বিধানের বিষয়টি আমলে নিয়ে আগামীকাল এসএসসির বাংলা পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নেবে যশোর শিক্ষাবোর্ড। এছাড়াও পরবর্তী যেসব পরীক্ষা শনিবার পড়বে সেসব পরীক্ষার ক্ষেত্রেও রিকি একই সুবিধা পাবেন।

তবে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক রিকিকে সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর অপেক্ষা করতে হবে তার পরীক্ষার জন্য বোর্ড নির্ধারিত সময় পর্যন্ত। এ সময়ের মধ্যে কোনোভাবেই পরীক্ষা কক্ষের বাইরে বের হওয়া এবং এবং কারো সঙ্গে যোগাযোগও করতে পারবে না রিকি।

এসময় বোর্ডের পক্ষ থেকে তাকে খাবার ও পানি সরবরাহসহ শৌচাগার ব্যবহারে শর্তসাপেক্ষে অনুমতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। বোর্ড নিযুক্ত প্রতিনিধি সব সময় তার সাথেই থাকবেন। এবং এই সময়ের মধ্যে রিকি কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, ‘রাতে ওই পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র সচিব, হল সুপার, সহকারী হল সুপার, কক্ষ পরিদর্শক ও পুলিশসহ দায়িত্বশীল সকলই দায়িত্ব পালন করবেন।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com