রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নওগাঁয় খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

কিশোরগঞ্জ পাকুন্দিয়া ১৭৬টি ইউএস জাল ডলারসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৩৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া এলাকা হতে আবু বাক্কার ও বাদল নামে প্রতারক চক্রের দু’জন জাল ডলারসহ আটক করা হয়। আজ(৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে ১০০ ডলার মূল্য মানের ১৭৬টি জাল ডলারসহ আটক করা হয়েছে।

আটক হওয়া দুই প্রতারকের মধ্যে আবু বাক্কার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চারুয়াকান্দি গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে এবং বাদল একই ইউনিয়নের বড় খালেরপাড়ের মৃত সাহেদ আলীর ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, কিছু অসাধু ব্যক্তি জাল ডলারের মাধ্যমে প্রতারণা করে আসছে, এই অভিযোগ বেশ কিছুদিন আসছিল। অভিযোগ বিষয়ে গোপনীয় অনুসন্ধান চালিয়ে অসাধু ব্যক্তিদের সনাক্ত করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’জনেই জাল ডলার এর মাধ্যমে প্রতারণার কাজে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ব্যাপারে আটক দুইজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লে. কমান্ডার, বিএন এম শোভন খান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com