শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক পা হারিয়েও অদম্য ‘লালু’, আম বাগানের বিশ্বস্ত প্রহরী সে ও সঙ্গী ‘কালু’ সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হতে পারে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় পদোন্নতি স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট কিশোরগঞ্জে থানা হাজতে আসামির মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা

নিউজিল্যান্ডে টিভি-রেডিওতে জুমআ’র আযান প্রচার, দুই মিনিট নীরবতা পালন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৫৮৬ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়েছে। মসজিদের বাইরে নামাজের স্থানে দুই মিনিটের এই নীরবতা পালনের সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নও উপস্থিত ছিলেন। এর আগে দেশটির টিভি-রেডিওতে জুমআ’র নামাজের আযান প্রচার করা হয়।

হ্যাগলি পার্কের আল-নূর মসজিদের পাশে হাজারো উপস্থিতির মধ্যে জুমআ’র খুতবার আগে বক্তব্য রাখেন জাসিন্ডা। তিনি বলেন, নিউজিল্যান্ডবাসী আজ মুসলিমদের সঙ্গে শোক পালন করছে। আমরা এক জাতি।

এসময় জাসিন্ডা কালো স্কার্ফ পরিহিত ছিলেন। নিজের বক্তব্যে মুসলিমদের উদ্দেশ্যে মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর একটি হাদিসেরও উদ্ধৃতি দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা একটি দেহের মতো, যখন শরীরের কোনও অংশে আঘাত লাগে তখন পুরো শরীরেই ব্যথা অনুভূত হয়।

এদিকে আল-নূর মসজিদের ইমাম গোলাম ফোউদা খুতবায় বলেন, সেদিন হামলার সময় অস্ট্রেলিয়ান নাগরিক সন্ত্রাসী ব্রেনটন ট্যারান্টের চোখে ঘৃনা ও ক্রোধ দেখা গিয়েছিল। কিন্তু একই জায়গায় আজ নিউজিল্যান্ডের নাগরিক ও বিশ্ববাসীর চোখে শুধু ভালোবাসা ও সমবেদনা দেখছি।

তিনি আরও বলেন, আমরা দেখাতে পেরেছি যে নিউজিল্যান্ডকে বিভক্ত করা যাবে না এবং বিশ্ববাসী এই দেশকে ভালোবাসা ও ঐক্যের উদাহরণ হিসেবে নিতে পারে।

উল্লেখ্য, গত শুক্রবার ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয় এবং আরও প্রায় অর্ধশত আহত হয়। তাদের স্মরণে পুরো নিউজিল্যান্ড ও অন্যান্য দেশ থেকে লাখো মানুষ আজকের জুমাআ’র খুতবায় যোগ দিয়েছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com