সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

রবীন্দ্রনাথের বাবা মিয়া খালিফা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৭৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

রাজধানীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী? এই প্রশ্নের সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে পর্ন তারকা মিয়া খালিফার নাম! তবে লেখা হয়েছে ‘মিয়া কালিফা’।

শুধু তাই নয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কিশোর উপন্যাস ‘আম-আঁটির-ভেঁপু’র (প্রশ্নে আঁটি বানানে চন্দ্রবিন্দু নেই) রচয়িতার সম্ভাব্য নাম হিসেবে রাখা রয়েছে সাবেক পর্ন তারকা অভিনেত্রী সানি লিয়নের নাম!

এমন অদ্ভুত প্রশ্নপত্রে বুধবার (১৭ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষা নিয়েছে ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। প্রশ্নপত্রটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জন্ম দিয়েছে তুমুল সমালোচনার।

শুধু তাই নয়, এই প্রশ্নপত্রে রয়েছে এমন আরও অদ্ভুত বিষয়। চতুর্থ প্রশ্নটিতে প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়— এমন প্রশ্নের সম্ভাব্য উত্তরে রাখা হয়েছে রাজধানীর বলধা গার্ডেনের কথা। তবে নামটি লেখা হয়েছে ‘বলদা গার্ডেন’।

আবার ২২ নম্বর প্রশ্ন শেষে যতীন্দ্রমোহন বাগচীর বিখ্যাত ‘কাজলা দিদি’ কবিতার প্রথম দুটি লাইন উদ্দীপক হিসেবে দেওয়া হলেও তাতে ‘শোলোক’ শব্দটিকে ভুল করে লেখা হয়েছে ‘শ্লোক’। প্রশ্নপত্রের ১২ নম্বর প্রশ্নের শেষে ‘উদ্দীপক পড়ে ১৩ ও ১৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও’ লেখা হলেও সেখানে কোনো উদ্দীপকের উপস্থিতিই নেই। এছাড়া বেশকিছু বানান ভুল তো আছেই।

নবম শ্রেণির বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্রে এমন অসংলগ্নতায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি স্কুলের প্রশ্নপত্রে কীভাবে পর্ন তারকার নাম অন্তর্ভুক্ত হয়, তা দেখে রীতিমতো হতবাক হয়ে পড়েছেন অভিভাবকরা।

এ বিষয়ে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকারের বলেন, এটি অনিচ্ছাকৃত ভুল। আমরা বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। তাছাড়া আমি ফেসবুক ব্যবহার করি না বলে বিষয়টি প্রথমে জানতে পারিনি। আজ অভিযুক্ত শিক্ষককে নিয়ে আমরা মিটিং করেছি। শিগগিরই তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক শংকর চক্রবর্তী। প্রশ্নপত্রটিও তিনিই তৈরি করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে শংকর চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি মানবিক ভুল। আমি বুঝতেই পারিনি এটি এমন বিতর্ক তৈরি করবে। প্রধান শিক্ষকের কাছে ক্ষমা চেয়েছি। আর কখনো এমন ভুল হবে না।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৌমিত্র শেখর একটি গণমাধ্যমকে বলেন, ‘এটি একটি অশিক্ষক সুলভ আচরণ। সে যে নিজে লেখাপড়া করেনি বা দায়িত্ব নিয়ে লেখাপড়া করায় না, সেটা স্পষ্ট। আমাদের শিক্ষক সমাজের প্রতি সাধারণ মানুষকে বীতশ্রদ্ধ করার একটি ফাঁদ হিসেবে সে এই কাজ করেছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com