শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

হোসেনপুরে ভেজাল বিরোধী অভিযানে নকল জুস কারখানার সন্ধান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০১৯
  • ১২২৩ বার পড়া হয়েছে

হোসেনপুর প্রতিনিধি:

হোসেনপুরে রমজান মাস উপলক্ষে ভেজাল বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নকল জুস কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১৪। বুধবার দুপুরে হোসেনপুর উপজেলা প্রশাসন ও র‌্যাব-১৪ পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্য আড়াইবাড়িয়া গ্রামের মৃত আশুখাঁর পুত্র রোবহান উদ্দিন খানের বাড়িতে খান ফুড এন্ড বেভারেজ নকল কোম্পানীতে অভিযান চালায়।

এসময় তরল পানীয় দ্রব্য ম্যাংগো জুস, অরেন্স জুস, লিচুর জুস, আইসপপ, পটেটো চিপস্ নকল কারখানার বিপুল পরিমান মালামাল নষ্ট ও কারখানা গুড়িয়ে দেয়া হয়। কারখানা মালিক রোবহান উদ্দিনের স্ত্রী হ্যাপি আক্তার (৪৫) কে ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন ও বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর কোম্পানী লে: কমান্ডার এম শোভন খান জানান, বোরহান উদ্দিন খান তার বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন ধরনের তরল পানীয় ও খাদ্য দ্রব্য উৎপাদন এবং বাজারজাত করে আসছিল।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কমল কুমার ঘোষ, সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, কিশোরগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইব্রাহিম হোসেন, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com