সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

চলন্ত বাসে গণ ধর্ষনের নার্সকে হত্যার ঘটনায় রফিকুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৬২৫ বার পড়া হয়েছে

চলন্ত বাসে গণ ধর্ষনের পর নার্স তানিয়াকে হত্যা মামলায় আটক আসামী রফিকুল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বিকালে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আল মামুনের খাস কামরায় ১৬৪ ধারায় স্বর্ণলতা পরিবহণের কটিয়াদি উপজেলার কাউন্টার মাস্টার রফিকুল ইসলাম নিজের সম্পৃক্ত থাকার থাকার কথা স্বীকার করেস্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে ।
মামলার তদন্ত কর্মকর্তা বাজিতপুর থানার ওসি (তদন্ত) সারোয়ার জাহান আসামী রফিকুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। জবানবন্দি গ্রহণের পর রফিকুল ইসলামকে বিচারকের নির্দেশে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এ নিয়ে আটক তিন আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
এছাড়া আটদিনের বিমান্ড শেষে অন্য দুই আসামী খোকন মিয়া ও বকুলকেও বিচারক আল মামুনের নির্দেশে কারাগারে পাঠানো হয়। খোকন মিয়া ও বকুল এর কাছ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সারোয়ার জাহান জানিয়েছেন। তিনি বলেন, মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দ্রুতই বাকি আসামীদের আটতক করে অভিযোগপত্র দেয়া সম্ভব হবে।
এর আগে একই আদালতে গতকাল অন্যতম অভিযুক্ত চালকের সহকারী লালন মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়া বাস চালক নূরুজ্জামান নূরু গত ১১ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। গত ৮ মে নার্স তানিয়াকে ধর্র্ষন ও হত্যার ঘটনায় আটক পাঁচ আ্সামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটদিন করে রিমান্ড মঞ্জুর করেন জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল মামুন। নূরুজ্জামান নূরু ও লালন মিয়াও বর্তমানে কারাগারে আছে।
উল্লেখ্য রাজধানী ঢাকায় ইবনে সিনা হাসপাতালে কর্মরত নার্স তানিয়া গত গত ৬ মে সোমবার বিকালে নিজ বাড়িতে আসার জন্য ঢাকার মহাখালি বাস টার্মিনাল থেকে স্বর্ণলতা পরিবহণের একটি বাস যোগে রওয়ানা হন। বাসটি কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড় গজারিয়া জামতলী নামক স্থানে পৌছার পর বাসের চালক ও সহকারীসহ অন্যান্যরা ধর্ষন করে চলন্ত বাস থেকে ফেলে দেয়ার অভিযোগ উঠে। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঐ এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর রাত পৌনে ১১ টার দিকে তানিয়াকে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ধর্ষণ ও হত্যার অভিযোগে নিহত নার্স শাহিনুর আক্তার তানিয়ার পিতা গিয়াস উদ্দিন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com