মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভূমি সংস্কার বোর্ড ও এডিসি রেভিনিউগণের মধ্যে ২০১৯-২০ সালের এপিএ স্বাক্ষরিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৬৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভূমি সংস্কার বোর্ড এর চেয়ারম্যান ও সারা দেশের ৬৪ জেলার এডিসি রেভিনিউগণের মধ্যে ২০১৯-২০ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। ২০ জুন ২০১৯ তারিখ ভূমি সংস্কার বোর্ড এর সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ভূমি সংস্কার বোর্ড এর পক্ষে ভূমি সংস্কার বোর্ড এর চেয়ারম্যার উম্মুল হাছনা এবং ৬৪ জেলার পক্ষে স্ব-স্ব জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গণ উক্ত বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খুলনা বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার এস এম রইজ উদ্দিন আহাম্মদ, বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল, রংপুর বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার আরজু আরা, ময়মনসিংহ বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার আয়েশা আক্তার এবং রাজশাহী বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার সালমা খাতুন উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com