বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

বাড়ি থেকে ডেকে নিয়ে শ্রমিককে কুপিয়ে হত্যা, গ্রেফতার এক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৪৬০ বার পড়া হয়েছে

খন্দকার মোহাম্মাদ আলী :

জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জের কামারখন্দে বাড়ি থেকে ডেকে নিয়ে আমজাদ হোসেন (৪২) নামে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এঘটনায় প্রতিপক্ষ হাফিজুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘুরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন তেঘুরি গ্রামের ফজলু শেখের ছেলে।পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাযায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পাইকোশা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাফিজুলের সাথে আমজাদ হোসেনের বিরোধ চলে আসছিলো। এনিয়ে স্থানীয় ভাবে একাধিকবার শালিশী বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে হাফিজুল আমজাদকে বাড়ি থেকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com