রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফেইসবুকে প্রেম, বিয়ে পাকা করতে গিয়ে প্রেমিকার বাড়িতে হবু বরের মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৮৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে পরিচয় থেকে বন্ধুত্ব। তিন বছরের প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে বিয়ের সিদ্ধান্ত। কিন্তু বিয়ের দিন-তারিখ ঠিক করতে গিয়ে প্রেমিকার বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়ল যুবক। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার নাকাশিপাড়ায় মর্মস্পর্শী এ ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, কয়েক মাস পরই প্রেমিক অবিনাশ সিদ্ধার্থের সঙ্গে নদীয়ার নাকাশিপাড়ার মুনমুনের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের দিনক্ষণ, স্থান ঠিক করতে দেওঘর থেকে প্রেমিকার বাড়িতে ছুটে আসেন অবিনাশ। সবই ঠিকঠাক চলছিল। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ প্রেমিকার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন অবিনাশ। হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা জানিয়ে দেন, অবিনাশ আর নেই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সাল থেকে দুজনের আলাপ। চলতি বছরের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা ছিল। তার আগে অবশ্য দুই পরিবারের সম্মতিতে মুনমুন ও অবিনাশের রেজিস্ট্রি হয়েছিল মাস আটেক আগেই।

আনুষ্ঠানিকভাবে বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য মুনমুনের বাড়ির লোকজন দেওঘরে গিয়ে অবিনাশের পরিবারের সঙ্গে কথাবার্তা বলে আসে। সবকিছুই প্রায় ঠিকঠাক হয়ে গিয়েছিল।

দিল্লিতে কর্মরত অবিনাশ নভেম্বরে বিয়ের পর স্ত্রীকে নিয়ে কৃষ্ণনগরে ফ্ল্যাটে থাকবেন বলে ঠিক হয়েছিল। সেই ফ্ল্যাট দেখতেই সুদূর দেওঘর থেকে বাসে করে কৃষ্ণনগরের বেথুয়াডহরিতে পৌঁছান অবিনাশ। হসপিটাল পাড়া রোডে মুনমুনদের বাড়িতে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন বছর তেত্রিশের এই যুবক।

মুনমুনের বাবা গোপাল বিশ্বাস বলেন, “অবিনাশ আমাদের বাড়িতে এসে ছটফট করতে থাকে। আমি সঙ্গে সঙ্গে গাড়ি ডাকি। বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।”

হবু স্বামীর মৃত্যুতে নিজেকে আর সামলে রাখতে পারছেন না মুনমুন। তার আহাজারি বাঁধ মানছে না।

পুলিশ ও চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে এই যুবকের মৃত্যু হয়েছে। তবে প্রেমিকার বাড়িতে এসে এমন ঘটনা ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com