মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

সুহৃদ সমাবেশের আয়োজনে ছেলেধরা গুজব প্রতিরোধে চেতনতামূলক কর্মসুচী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৪৬০ বার পড়া হয়েছে


সালাহ্উদ্দিন শুভ :
“ছেলেধরা গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর আয়োজনে ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সপ্তাহব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসুচী শুরু হয়েছে। শনিবার (২৭ জুলাই) বিকাল পৌনে ৪টায় কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণনে বিদ্যালয় মাঠে এ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।

কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সাধারণ সম্পাদক কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় সচেতনতামূলক সভায় সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শ্যামল চন্দ্র দাস, সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সভাপতি শাব্বির এলাহী, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, সংস্কৃতিকর্মী ও সুহৃদ মোনায়েম খান, শিক্ষার্থী জান্নাতুল হক নিশাত প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সুহৃদ আহমেদুজ্জামান আলম, সালাউদ্দিন শুভ, হৃদয় ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ছেলেধরা গুজব প্রতিরোধে সুহৃদ সমাবেশ কমলগঞ্জ শাখার আয়োজনে কমলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের ব্যতিক্রমে কর্মসুচীর ভূয়সী প্রশংসা করে বলেন, একটি কুচক্রীমহল ছেলেধরা গুজব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছেন। এ ধরণের গুজবে কান না দিয়ে আইন নিজের হাতে না তুলার জন্য সকলের প্রতি আহবান জানান। বক্তারা বলেন, ছেলেধরা সন্দেহ হলে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পুলিশকে খবর দিন বা ৯৯৯ নম্বরে টোল ফ্রি ফোন দিয়ে বিষয়টি জানালে দ্রুততম সময়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com