মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৪৫৯ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বাড়ির পুকুরে ডুবে সুইটি মালাকার (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী এবং লক্ষীপুর গ্রামের ঈরেশ মালাকারের মেয়ে।

রোববার (২৮ জুলাই) সকাল ৭টায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হলে সকাল ৯টায় তার মরদেহ পানির উপর ভেসে উঠে। রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ‘সুইটি মালাকার কলেজে যাবার জন্য সকাল ৭ টায় বাড়ির পুকুরে নামে। এর পর থেকে সে নিখোঁজ ছিল। সকাল ৯ টায় পুকুরের পানিতে তার মরদেহ ভেসে উঠে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। সম্ভবত ছাত্রীটি সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com