মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী, ডেঙ্গু নিয়ে সংবাদ সম্মেলন দুপুর ২টায়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৪০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দুপুর ২টায় সংবাদ সম্মেলনে আসছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সমালোচনার মুখে সফর সংক্ষিপ্ত করে বুধবার রাত ১টার দিকে তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।

ডেঙ্গু পরিস্থিতি জটিল হওয়ায় মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এ সংকটের মধ্যেই গত ২৮ জুলাই সপরিবারে ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে তার ফেরার কথা ছিল ৪ আগস্ট।

কিন্তু দেশের এই পরিস্থিতিতে তার বিদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। তাই মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করেই দেশে ফিরে আসেন জাহিদ মালিক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, বৃহস্পতিবার প্রথমে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু কর্নার উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। পরে দুপুর ২টায় সংবাদ সম্মেলনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের জানাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com