মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

নারায়ণগঞ্জে ভয়াবহ আগুন, পুড়লো ৭০টি ঘর

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৫৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জ জেলা কারাগারের পাশে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে বস্তির প্রায় ৭০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কতৃপক্ষ ও বস্তিবাসীরা।

আগুন লাগার সাথে সাথে মুহূর্তের মধ্যে পুরো বস্তি এলাকা ছড়িয়ে পড়ে। এ সময় ধোঁয়ায় আশপাশের প্রায় দুই তিন কিলোমিটার এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। ফলে বস্তিবাসীসহ শত শত মানুষ মধ্য রাতে লিংক রোডে এসে অবস্থান নেয়। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন বস্তির লোকজন। বস্তির পাশেই একটি সিএনজি স্টেশন থাকায় মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে।

আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ঢাকা থেকে আসা এবং দূরপাল্লার অর্ধ শতাধিক যানবাহন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা কারাগারের কাছে সিএনজি পাম্প সংলগ্ন জলাধারের ওপর মুলি বাশ ও টিন দিয়ে তৈরি ভাসমান অবস্থায় গড়ে উঠা এই বস্তিতে বেশ কয়েকটি টং দোকান, ঝুটের গুদাম ও বাড়িসহ প্রায় ৭০টি স্থাপনা পুড়ে গেছে। এ বস্তিতে কয়েক মাস আগেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০/৩৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়াও প্রতি বছর এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সাতটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com