বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

করিমগঞ্জে হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৫৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গতকাল শুক্রবার দুপুর আনুমানিক দেড়টার দিকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখলা ঘাট সংলগ্ন হাওরে ঘুরতে বেড়িয়ে গোসল করার সময় পানিতে তলিয়ে জাহিদ হাসান জিতু (২৮) নামে ব্যাংক এশিয়া লিমিটেড এ কর্মরত এক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জাহিদ হাসান জিতু টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাওয়ার কুমারজানি গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। তিনি ব্যাংক এশিয়া লিমিটেড এর ময়মনসিংহ শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহিদ হাসান জিতু সাঁতার জানতেন না। ফলে গোসল করতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুজির পর দুপুর আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর করিমগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রাতে স্বজনেরা থানায় আসেন। তাদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও ওসি মমিনুল ইসলাম জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com