বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১২ আগস্ট : জাতীয় চাঁদ দেখা কমিটি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৪৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : 

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেন, অধিকাংশ জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বিভিন্ন জেলা প্রশাসক, আবহাওয়াবিদ ও মসজিদের ঈমামরা চাঁদ দেখার কথা জানিয়েছেন। সে অনুযায়ী শনিবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। আর ১২ আগস্ট উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

সভায় উপস্থিত ছিলেন ধর্ম সচিব আনিসুর রহমান, শোলাকিয়া ঈদগাহের ঈমাম মাসউদসহ রাজধানীর একাধিক মসজিদের পেশ ঈমাম ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা।

সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম আরবনিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট এবং ঈদুল আযহা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট। গতকাল বৃহস্পতিবার সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ ও কোরবানি উৎসব পালন করা হয় থাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com