বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি

‘সমবায়ে শক্তি, সমবায়ে মুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা সমবায় বিভাগ, হোসেনপুর।

কর্মসূচির শুরুতে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা সমবায় কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. সাহেনা আক্তারসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ কেটে ফেলার পরিবর্তে সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। সমবায় সমিতির প্রতিটি সদস্য যদি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসেন, তাহলে দেশের সবুজায়ন আরও দ্রুত ত্বরান্বিত হবে।

তারা আরও বলেন, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার মাধ্যমে হোসেনপুরকে আরও সবুজ, সুন্দর ও নির্মল করে গড়ে তোলা সম্ভব।পরে উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি সারা বছরব্যাপী অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com