রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচ্ছেদের পর কার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন ঋত্বিক!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৫ আগস্ট, ২০১৯
  • ৫১২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : 

বিচ্ছেদের পরও তাঁদের বন্ধুত্ব এখনও অটুট। দুই ছেলেকে নিয়ে প্রক্তনের সঙ্গে ছুটি কাটানো হোক কিংবা প্রাক্তনের সঙ্গে ঘুরতে বেরনো, সবকিছুতেই সম্পর্কের এক নতুন নজির গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে সিনেমা দেখতে বেরিয়ে পড়েন তিনি। বুঝতেই পারছেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশনের কথাই বলা হচ্ছে। প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে সম্পর্ক নিয়ে ঋত্বিক যা বললেন, তা নিয়ে বেশ খুশি তাঁর ভক্তরা।

প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে সম্পর্ক নিয়ে ঋত্বিক বলেন, দুই ছেলে যাতে তাঁদের মাকে যথার্থ সম্মান দেয়, তিনি সব সময় সেই চেষ্টাই করে যাচ্ছেন। অর্থাত, বাবার মতো মাকে যাতে তাঁদের দুই ছেলে ভালবাসে এবং সম্মান দেয়, তার জন্য বিচ্ছেদর পরও প্রাক্তনের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে চলেছেন বলে জানান ঋত্বিক।

শুধু তাই নয়, পরিবারের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভাল সম্পর্ক থাকে, সেই চেষ্টাও তিনি করে যাচ্ছেন বলেও জানান ‘সুপার থার্টি’ অভিনেতা। প্রসঙ্গত, ‘সুপার থার্টি’-র সাফল্যের পর বর্তমানে ‘সত্তে পে সত্তা’ নামের আর একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এই সিনেমায় ঋত্বিক রোশনের সঙ্গে রয়েছেন টাইগার শ্রফ এবং বাণী কাপুর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com