মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

১৯ লাখ টাকাসহ ধরা সুন্দরী দীপালি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ৫৪২ বার পড়া হয়েছে

একাধিক মাদক মামলার আসামি এবং প্রায় এক ডজন পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী নড়াইলের আলোচিত মাদক সম্রাট উজ্জ্বল রায়ের আস্তানায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টা হতে সাড়ে ১১টা পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মুহাম্মদ আল-আমিনের নেতৃত্বে দুই ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ওই আস্তানায় বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১৮ লাখ ৭০ হাজার ৪৬৩ টাকা, প্রায় দুইশ গ্রাম গাঁজাসহ খাওয়ার সরঞ্জাম, ১২টি ফেনসিডিলের খালি বোতল, ১৭ প্যাকেট সিগারেটসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়।

এ সময় উজ্জ্বল রায়কে পাওয়া না গেলেও তার দ্বিতীয় স্ত্রী দীপালি রায়কে আটক করা হয়। উজ্জ্বল রায়ের বিরুদ্ধে নড়াইল, যশোরসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে মাদকের কারবার নির্বিঘ্নে চালিয়ে যেতে উজ্জ্বল রায় যশোর, খুলনা ও ঢাকা হতে প্রকাশিত ডজন খানেক অখ্যাত পত্রিকা ও বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক বলে দাবি করতেন।

এদিকে উজ্জ্বল রায়ের বাড়িতে অভিযানের খবরে নড়াইলে কর্মরত সাংবাদিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা অনতিবিলম্বে মাদক সম্রাট উজ্জ্বল রায়কে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com