শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে নার্স শাহীনুর আক্তার তানিয়াকে চলন্ত বাসে ধর্ষণ ও হত্যা মামলায় চার্জশীট দাখিল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ৯৮৫ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :

কিশোরগঞ্জে চলন্তবাসে নার্স শাহীনুর আক্তার তানিয়া ধর্ষণ ও হত্যা মামলায় স্বর্নলতা বাসের চালক, হেলপারসহ ৯ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

আজ দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি-তদন্ত) সারোয়ার জাহান কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল মামুনের কাছে চার্জশিট দাখিল করেন। চার্জশীটভুক্ত আসামি- স্বর্ণলতা বাসের চালক নুরুজ্জামান নুরু, হেলপার লালন মিয়া ও বোরহান উদ্দিন, বাস মালিক আল মামুন, রফিকুল ইসলাম রফিক, খোকন মিয়া, বকুল মিয়া, আল আমিন ও স্বর্ণলতা বাসের এমডি পারভেজ সরকার পাভেল। ধর্ষণ ও হত্যার সরাসরি সম্পৃক্ত আসামী বোরহান উদ্দিনসহ তিন আসামীকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। মামলার চার্জশীটে উল্লেখ্য করা হয়, স্বর্ণলতা বাসের চালক নুরুজ্জামান নুরু, হেলপার লালন মিয়া ও বাস চালকের খালাতো ভাই বোরহান উদ্দিন ধর্ষণ ও হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন। অন্য ৬ আসামী ধর্ষণ ও হত্যার ঘটনায় সহায়তা করে।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন- নার্স তানিয়া ধর্ষণ ও হত্যা মামলায় স্বর্নলতা বাসের চালক, হেলপারসহ ৯ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি ৩ আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৬ মে রমজান মাসে রাতে ঢাকা থেকে স্বর্ণলতা পরিবহনের একটি বাসে কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রামের বাড়ি যাওয়ার পথে ধর্ষন ও হত্যার শিকার হন কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের বাহেরচর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে ঢাকার কল্যাণপুর এলাকার ইবনেসিনা হাসপাতালের সিনিয়র নার্স শাহিনুর আক্তার তানিয়া।তানিয়াকে বহনকারি স্বর্ণলতা পরিবহনের বাসটি কটিয়াদী বাসস্ট্যান্ডে আসার পর বাসের অন্য যাত্রীরা নেমে যায়। কটিয়াদী থেকে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাসস্ট্যান্ডে যাওয়ার পথে গজারিয়া বিলপাড় এলাকায় বাসের চালক ও সহকারিরা তানিয়ার উপর পাশবিক নির্যাতন চালায়। পরে তানিয়ার লাশ কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে রেখে পালিয়ে যায় তারা।

উক্ত ঘটনায় নিহতের বাবা গিয়াস উদ্দিন বাদী হয়ে সে রাতেই ৪ জনের নামে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বাসের চালক নুরুজ্জামান নুরু, হেলপার লালন মিয়া ও বাসের মালিক আল মামুনসহ ৬ আসামী কিশোরগঞ্জ কারাগারে রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com