বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

নয়ন বন্ডের বাসায় চুরি, গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো নিয়ে গেছে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৫৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি, পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত নয়ন বন্ডের বাসায় শুক্রবার রাতে চুরি হয়েছে।

নয়নের মা সাহিদা বেগম জানান, চোরেরা তালা ভেঙে বাসায় ঢুকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও অর্ধলক্ষাধিক টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে গেছে। বিষয়টি তিনি বরগুনায় থানায় জানিয়েছেন।

তিনি জানান, তিনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সকালে প্রতিবেশীরা ঘরের তালা ভাঙা দেখে তাকে খবর দেন। খবর পেয়ে তিনি এসে বাসায় তালা ভাঙা এবং আসবাবপত্র এলোমেলা দেখতে পান। তার নিজের, পুত্রবধূর এবং নাতনির স্বর্ণালংকার এবং টাকা খুঁজে পাননি।

নয়নের কিছু কাগজপত্র ও জমির দলিলপত্রও চুরি হয়েছে বলে তিনি পুলিশের কাছে দেয়া বিবরণে উল্লেখ করেছেন।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবির হোসেন মাহমুদ জানান, নয়নের মা চুরির ঘটনা জানিয়েছেন। পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ের পর অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com