বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

আবারও শিশুকে ধর্ষণ চেষ্টায় ইমাম গ্রেফতার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৪৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

সিলেটের কানাইঘাট উপজেলায় সাড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাসান আহমদ (২২) নামে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তার হাসান জকিগঞ্জ উপজেলায় মানিকপুর ইউনিয়নের উত্তর খলাধাপনিয়া গ্রামের একটি জামে মসজিদের ইমাম। ঈদুল আজহার কয়েকদিন আগে তিনি কানাইঘাটে তার নিজ বাড়িতে আসেন।

শিশুটির পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির কাছের একটি পুকুরে একা গোসল করতে যায় সে। এ সময় হাসান কৌশলে শিশুটিকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে একটি ঘরে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি শুরু করে। তখন হাসান শিশুটির হাতে একটি পেয়ারা দিয়ে ঘরে থেকে বের করে দেন, এবং কাউকে ঘটনা না জানাতে বলেন।

বাড়ি ফিরে মাকে ঘটনা খুলে বলে শিশুটি। পরে তার বাবা ধর্ষণচেষ্টাকারী হাসানের বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহার জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টাকারী হাসান আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে পুলিশি হেফাজতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com