বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

আকস্মিক গাছ পড়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৪৮৪ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রবেশ পথ এলাকায় মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে আকস্মিকভাবে শিকড়শুদ্ধ একটি বড় গাছ উপড়ে পড়ে সড়কের উপর। ফলে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন হয়েছে। ছোট আকারের যানবাহন চলাচল করলেও টানা ২ ঘন্টা বড় যানবাহন চলাচল করতে পারেনি।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রবেশ পথের সামনের একটি বড় গাছ শিকড় শুদ্ধ উপড়ে পড়ে সড়কের প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সাথে সাথে গাছটি এ এলাকা দিয়ে চলমান ৩৩ হাজার প্রধান বিদ্যুৎ লাইনের তারের উপর পড়ে ঝুলেছিল।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ-শমশেরনগর বাস লাইনের চালক আলী আজহম, বলেন, ঘটনার পর থেকে বাস ট্রাক চলাচল সম্পূর্ণরুপে বন্ধ ছিল। সিএনজি অটোরিক্সা চালক আবুল কালাম বলেন, প্রথমে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকলেও গাছটি সড়কের ওপর দিকের বৈদ্যুতিক তারে ঝুলে থাকায় কিছুক্ষণ পর থেকে গাছের নিচ দিয়ে সিএনজি অটো রিক্সা, প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল করছিল।

ঘটনার পর বনকর্মীরা পড়ে থাকা গাছটি কেটে অপসারণ করার পর বেলা দেড়টা থেকে এ সড়কে আবার সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়ছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ গাছটি পড়ে সড়কের অপরদিকের আরও একটি গাছের ক্ষতি করেছে। বনকর্মীরা গাছটি কেটে অপসারণের পর এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, গাছ পড়ে এ স্থলের বৈদ্যূতিক তারের ক্ষতি হয়েছে। আড়াই ঘন্টা পর বিদ্যুৎকর্মীরা ক্ষতিগ্রস্ত তার মেরামত করে আবারও এ লাইনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com