বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

ফলোআপঃ কমলগঞ্জে কলেজ ছাত্রীকে নির্যাতন: অভিযুক্ত গ্রেপ্তার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪২৬ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার স্কুল এন্ড কলেজের এক ছাত্রীকে রাস্তায় ফেলে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সাইফুল খান (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার পতনউষা ইউনিয়নের বৃন্দাবনপুর নন্দগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আনজির হোসেন জানান শনিবার বেলা পৌনে ৩টায় ঘটনা ঘটার পর খবর পেয়ে বিকেল সাড়ে ৫টায় ছাত্রীর বাড়ি গিয়ে তার জবানবন্দি গ্রহণ করার পর থেকে আসামী বখাটেকে খোঁজ করা হয়। এদিকে আহত ছাত্রী শনিবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করে রোববার ছাড়পত্র নিয়ে নিজ বাড়ি ফিরে আসে।

তিনি আরও জানান, রোববার ছাত্রীর মা (ছয়ফুল বেগম) বাদী হয়ে সাইফুল খানকে একমাত্র আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকাল সাড়ে ৫টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আনজির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সাইফুলকে গ্রেপ্তার করে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে শনিবার (৩১ আগস্ট) কলেজ থেকে বাড়ি ফেরার পথে টিলাগড় এলাকায় কলেজ ছাত্রীকে রাস্তায় ফেলে নির্যাতনসহ ছাত্রীর বুকের ওপর উঠে চাকু বের করে ভীতি প্রদর্শন করে অভিযুক্ত সাইফুল খান। এমনকি ছাত্রীর  কানের দুল, নাকফুল ও হাত ঘড়ি ছিনিয়ে নেয় সে। এ ঘটনায় রোববার সকালে ছাত্রীর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com