বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

কমলগঞ্জে মাদক বিরোধী শিশু সমাবেশ অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩৬ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :

“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় সরকারের সাফল্য এবং সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু সমাবেশ অনুষ্টিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে রহিমপুর ইউনিয়নের নুরে মদিনা ক্যাডেট মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহ-পরিচালক মো: আব্দুল মজিদ, বিশিষ্ট সমাজসেবক সোহেল আহমদ, নুরে মদিনা মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মুহিবুর রহমান জালালী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য গণমাধ্যমকর্মী, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com