বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

কমলগঞ্জে দু’বছর ধরে উলঙ্গ অবস্থায় শিকলবন্দি বেলাল

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগ্রামের রেকাত মিয়ার একমাত্র ছেলে মানসিক সমস্যাগ্রস্ত বেলাল আহমদকে শিকলে বেঁধে প্রায় দু’বছর ধরে গৃহবন্দি রাখা হয়েছে। ঘরের নোংরা আর উলঙ্গ পরিবেশে গরু থাকার ঘরেই দুই বছর ধরেই দিন কাটছে বেলালের। বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে গৃহবন্দি শিকলে বাঁধা বেলালের জীবন ধারণের এই চিত্র দেখা যায়।

জানা যায়, গত পাঁচ বছর যাবত মানসিকভাবে অসুস্থ্য বেলাল। পরিবারে, স্ত্রী ও তিন ছেলে রয়েছে। প্রথমে কিছু চিকিৎসা করানো হলেও অভাবের সংসারে আর কোন চিকিৎসা না করার কারণে সম্পূর্ণরূপে অসুস্থ্য হয়ে উঠছে বেলাল আহমেদ (৪৫)। ফলে তার আচার আচরন অস্বাভাবিক হয়ে উঠেছে। শিকলে বাঁধা ঘরে বন্দিদশায় তার শরীরে কঙ্কালসার ধারণ করেছে। শরীরে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।

বেলালের স্ত্রী সেলিনা বেগম জানান, বিয়ের সময়ে উনার কোন সমস্যা দেখা দেয়নি। মনে হতো সহজ, সরল লোক। পরবর্তীতে কিছু কিছু সমস্যা দেখা দেয়। এভাবে পাঁচ বছর আগে থেকে তিনি রোগে আক্রান্ত হন। পরবর্তীতে শারীরিক সমস্যা বাড়তে থাকে। তাকে চিকিৎসা করাতে শ্বশুড় সম্পদের বড় একটি অংশ বিক্রি করেছেন। অস্বাভাবিক আচরন আর মারধোর শুরু করলে তাকে আটকে রাখি। শরীরে কাপড় চোপড় পরিয়ে দিলে সব খোলে ফেলেন। বিছানাপত্র দেয়া হলে সেগুলো তছনছ করে খাট ভেঙ্গে ফেলেন। তবে বাধ্য হয়ে গত প্রায় দু’বছর ধরে এভাবে রাখতে হয়েছে। সংসারে আমাদের তিন সন্তান থাকলেও বড় ছেলেটিও দৃষ্টি প্রতিবন্ধী।

তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে চিকিৎসার পর পাবনা মানসিক হাসপাতালে দেড় মাস থাকার পর আবার বাড়িতে নিয়ে আসা হয়। বিভিন্ন লোকদের মারধর করা ও নানাভাবে বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্ত রাখতে বাড়ির লোকজনের এমন সিদ্ধান্ত। এখন গরু থাকার এক কক্ষে পায়ে শিকল বেঁধে রাখা বেলাল আহমেদ। মাটিতে একটি চাটাইয়ে মধ্যে বেলালের বিছানা ও ঘুমানোর ব্যবস্থা। প্রায় দুই বছর যাবত ঘরের মধ্যে বাম পায়ে শিকল দিয়ে বাঁধা। শরীরে কাপড় পড়ালে সেটিও খুলে ফেলেন। উলঙ্গ ও নোংরা পরিবেশে তার বাসস্থান। ঘরের মধ্যে প্রশ্রাব, পায়খানা করেন। তবে পুষ্টিকর খাবার আর চিকিৎসার অভাবে শরীর কঙ্কালসার হয়ে পড়ছে।
স্থানীয় এলাকাবাসী বলেন, বেলালের বন্দিজীবন খুব মর্মান্তিক,তবে থাকে উন্নত চিকিৎসা দিলে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তাকে এখান থেকে উদ্ধার করে চিকিৎসা করানো প্রয়োজন।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য রুহেল আহমদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বেলালের পরিবার খুব অসহায়,তাদের পক্ষে চিকিৎসা করানো সম্ভব নয়,বেলালের চিকিৎসার জন্য জায়গা পর্যন্ত বিক্রয় করেছে পরিবার,তবুও কোন উন্নতি দেখতে পারছে না বেলালের,আমি আশা করি সরকারিভাবে সহায়তা পেলে সুচিকিৎসা করা সম্ভব হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, সংবাদটি তাঁকে কেউ জানাননি। দ্রুত সরেজমিনে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবো। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. শাহজাহান কবীর চৌধুরী বলেন, চিকিৎসা না করিয়ে কাউকে শিকলবন্দি রাখা শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, এটা গুরুতর অপরাধও বটে। বেলাল আহমদকে উন্নত চিকিৎসা দেয়ার ব্যবস্থা করার আশ্বাসও দিলেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com