বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

কলেজ ছাত্রীকে স্কুল কক্ষে পালাক্রমে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৪১৯ বার পড়া হয়েছে

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় এক কলেজ ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে উঠেছে মজিদুল ইসলাম (৩৮) ও রানা মিয়া (২৩) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার রাতে এ ঘটনায় সদর থানায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

এর আগে রোববার রাতে ওই উপজেলার মহেন্দ্রনগর এলাকার মেধা বিকাশ রেসিডেনসিয়াল মডেল স্কুলে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলার উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত দুই ব্যক্তি হলেন, সদর উপজেলার কাজীর চওরা গ্রামের গোলজারের পুত্র মজিদুল ইসলাম (৩৮) ও দক্ষিণ চিনি পাড়া গ্রামের সরকার মিয়ার পুত্র রানা মিয়া (২৩)।

মামলার বিবরণে জানা যায়, লালমনিরহাটের স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী রংপুর হতে বাসযোগে রোববার রাত ৮ টায় জেলা সদরের মহেন্দ্র নগরে আসে। এ সময় রিক্সায় বাড়ি যাওয়ার পথে কলেজ ছাত্রীর রিক্সার গতি রোধ করে মজিদুল ইসলাম ও রানা মিয়া নামে দুই ব্যক্তি।

তারা মেয়েটিকে জোরপূর্বক মহেন্দ্রনগর মেধা বিকাশ রেসিডেনসিয়াল মডেল স্কুলের এক কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদি হয়ে সোমবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা করা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com