বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

কমলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৪৮৫ বার পড়া হয়েছে

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সমাবেশ, র‌্যালী, আলোচনা সভা ও হাত ধোয়ার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠত হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ ও ‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক”-এই দু’টি প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে রক্ষিত ফিল্টার সমুহে সাবান দিয়ে হাত পরিষ্কার করে বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ ইউএনও আশেকুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। আলোচনায় অংশ নেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: পনিরুজ্জামান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, গুড নেইবারস বাংলাদেশ ও সুচনা প্রকল্প।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com