বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

এবার চাবি দিয়ে এটিএম বুথের মেশিন খুলে ৯ লাখ টাকা লুট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৫২৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ও কুমিল্লায় পূবালী ব্যাংকের তিনটি বুথ থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় নয় লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এটিএম বুথের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দুইজনের ছবি প্রকাশ করে তাদের পরিচয় জানার জন্য সবার সহযোগিতা চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েব পোর্টালে ওই ভিডিও ও ছবি প্রকাশ করে বলেছে, প্রদর্শিত ব্যক্তিদ্বয়ের নাম, ঠিকানা, পেশা ইত্যাদি সম্পর্কে জ্ঞাত থাকলে ০১৭১৩৩৯৮৫৯৬ (এডিসি, ডিবি, খিলগাঁও জোনাল টিম) নম্বরে অবহিত করতে বিশেষভাবে অনুরোধ করা হল।

পূবালী ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গত রবিবার চট্টগ্রাম কলেজ রোড শাখা ও আগ্রাবাদের শেখ মুজিব রোডে দুটি বুথ এবং কুমিল্লার কান্দির পাড় বুথ থেকে জালিয়াতির মাধ্যমে টাকা তোলা হয়। তবে তা কোনো গ্রাহকের হিসাব থেকে তোলা হয়নি। সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে চট্টগ্রামের দুই বুথ থেকে। বাকি আড়াই লাখ টাকা কুমিল্লার বুথ থেকে তোলা হয়েছে।

কুমিল্লার কান্দিরপাড় পূবালী বুথ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউজ পোর্টালে। সেখানে সময় দেখানো হয়েছে রবিবার রাত পৌনে ৯টা। কোনো একটি চাবি দিয়ে এটিএম মেশিনের একটি অংশ খুলে বিশেষ কোনো যন্ত্রাংশ বসিয়ে পরে দুইজনকে টাকা তুলে নিতে দেখা যায় ওই ভিডিওতে।

পূবালী ব্যাংকের চট্টগ্রাম কলেজ শাখার ব্যবস্থাপক মিনহাজ উদ্দিন সরোয়ার মঙ্গলবার সিএমপি’র চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে বলা হয়, ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে কলেজ রোডের এটিএম বুথ থেকে ‘জালিয়াতি করে’ তিন লাখ ৩৪ হাজার টাকা তুলে নিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি।

সিএমপি’র ডবলমুরিং থানায় জিডি করেন পূবালী ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক সাহেদ আলী। শেখ মুজিব রোডের বুথ থেকে টাকা উত্তোলনের ঘটনায় সোমবার ডবলমুরিং থানায় আলাদা সাধারণ ডায়েরি করেছেন ওই শাখার ব্যবস্থাপক সাহেদ আলী। ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ওই বুথ থেকে তিন লাখ ১০ হাজার টাকা তোলা হয়েছে জালিয়াতির মাধ্যমে।

এর আগে ২০১৬ সালে ঢাকায় একটি ডাচ-বাংলা ব্যাংকের বুথ থেকে একইভাবে টাকা তুলে নেওয়ার ঘটনা পোল্যান্ড নাগরিক পিউটর ডিবি পুলিশের হাতে ধরা পড়েছিল। চলতি বছরের ৩১ মে রাজধানীতে ডাচ-বাংলা ব্যাংকের ৯ টি বুথ থেকে ১৫ লাখ টাকা জালিয়াতি করে উত্তোলন করে ইউক্রেনের একটি চক্র। ওই ঘটনায় ইউক্রেনের ৬ জন নাগরিককে ডিবি পুলিশ গ্রেফতার করলেও এখন পর্যন্ত সেই টাকা উদ্ধার হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com