শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

সিগন্যালের সাথে ট্রেন লাইনের মিল না থাকায় সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা, তদন্ত কমিটি

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৪৫৩ বার পড়া হয়েছে

সিগন্যালের সাথে ট্রেন লাইনের মিল না থাকায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ।

বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেন দাখিল করেন তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ফিরোজ মাহমুদ বলেন, তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট তৈরী করা হয়েছে। তদন্ত কমিটির কাছে যেটা মনে হয়েছে, স্টক রেল ও টাং রেল দুটি লক থাকার কথা। কিন্তু সিংগ্যালে গ্রীন সিগন্যাল দেখানো হয়েছে। সিগন্যালের সাথে বাস্তবের মিল না থাকার কারনে ট্রেনটি টুরোডস্ হয়ে যায়।

এই টুরোর্ডস্ এর কারনে ট্রেনটি মেইন লাইনে না গিয়ে লুপ লাইনে ঢুকে ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়। সিংগ্যালের সাথে বাস্তবতার গড়মিল রয়েছে এবং ওখানেই ট্রেনটি টুরেল হয়েছে। তিনি আরো বলেন, তদন্ত প্রতিবেদনে দুটি সুপারিশ করা হয়েছে। প্রথমটি হচ্ছে ট্রেনের সিগন্যাল ব্যবস্থা পুরনো। ২০০৩ সালে করা। এটি আরো আপডেট করার প্রয়োজন রয়েছে। অপরটি হচ্ছে তদারকিটা বাড়ানো। তাহলে হয়তো ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগিতে আগুন লেগে যায়। এ ঘটনায় ট্রেনের চালক সহ অন্তত ১০ জন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌছে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এই দুর্ঘটনার ফলে ঢাকার সাথে উত্তর ও দক্ষিনবঙ্গের রেলযোগাযোগ বন্ধ থাকে। ছয়ঘন্টা পর বিকল্প পথে ট্রেন চলাচল শুরু হলেও ১৫ নভেম্বর রাত থেকে পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পর্যায়ে দুটি এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সহ মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com