বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

শ্রীমঙ্গল র‌্যারের তৎপরতায় চুরির ৪ দিন পর মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেয়া প্রধানমন্ত্রীর উপহার উদ্ধার

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৪৬৯ বার পড়া হয়েছে

বীরবিক্রম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হকের পরিবারকে প্রধানমন্ত্রীর নিজ হাতে তুলে দেয়া উপহারের একটি মোবাইল ফোন চুরির ৪ দিনের মাথায় রোববার (২৪ নভেম্বর) রাতে উদ্ধার করেছে র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।

২০১৭ সালের ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মোবাইল ফোন উপহার দিয়েছিলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শাহাপুর গ্রামের মরহুম আবদুল হক বীর বিক্রম এর স্ত্রী ছুকেরা খাতুনকে। গত ২১ নভেম্বর ২০১৯ তারিখে মুক্তিযোদ্ধা স্ত্রী ছুকেরা খাতুন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে সেখানে মোবাইলটি চুরি হয়ে যায়। পরে ছুকেরা খাতুন চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন এবং র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পকে জানান।

র‌্যাব-৯ এর ক্যাম্প এর অধিনায়ক এএসপি আনোয়ার হোসনে শামিম জানান, ফোনটি চুরি হওয়ার পর ছুকেরা খাতুনের ছেলে মো. আব্দুর রহিম বিষয়টি র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে মোবাইল ফোনে জানায়। এসময় র‌্যাবের মহাপরিচালক ফোনটি উদ্ধার করে দেবার আশ্বস্ত করেন। এরপর র‌্যারের হেড কোয়ার্টাস এর তৎপরতায় চুরি হওয়ার ৪ দিনের মাথায় র‌্যার -৯ ক্যাম্পের সদস্যরা ফোনটি উদ্ধার করে ২৫ নভেম্বর দুপুরে মুক্তিযোদ্ধার স্ত্রী ছুকেরা খাতুনের হাতে ফোনটি তুলে দেয়া হয়।

ছুকেরা খাতুন প্রধানমন্ত্রীর দেয়া উপহার হারিয়ে যাওয়া ফোনটি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এজন্য তিনি র‌্যাবের ডিজিসহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com