বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে পিকআপ চাপায় পুলিশ কনস্টেবল নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৮৫৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকায় পিকআপ ভ্যানের চাপায় পুলিশের কনস্টেবল জাহিদুল ইসলাম (২০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর রাতে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের গুলু মিয়ার ছেলে বলে জানা গেছে।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ ডি.এম. জহিরুল ইসলাম জানান, কনস্টেবল জাহিদুল ইসলাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এক মাসের জন্য তিনি পিরিজপুর পুলিশ ক্যাম্পে ডেপুটেশনে এসেছিলেন। পিরিজপুর এলাকাটি ডাকাতিপ্রবণ উল্লেখ করে তিনি জানান, এখানে নিয়মিত চেকপোস্ট বসানো হয়। গতরাতে এখানে কর্মরত ছিলেন কনস্টেবল জাহিদুল ইসলাম। ভোর রাত ৩টার দিকে তিনি প্রস্রাব করার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com