শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

সিরাজগঞ্জ ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ প্রায় এক ঘন্টা বন্ধ

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৪৩১ বার পড়া হয়েছে
ঢাকা- উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে রাজশাহী থেকে ঢাকগামী মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কে ঝাঐল টেক আপ পয়েন্টের ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি ঝাঐল ওভার ব্রিজ এলাকায় টেকআপ পয়েন্টের প্রায় ১০০ গজ পার হলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনার পর আপাতত এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, জামতৈল স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। এ ইঞ্জিন গিয়ে বিকল হওয়া রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ বগিগুলোকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন ঠেলে নিয়ে যাবে। এরপর এ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে। এছাড়া ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠিয়ে বিকল হওয়া ইঞ্জিনটা উদ্ধার করার প্রক্রিয়া চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com