বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব

ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিৎ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভা মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষকবৃন্দ ও সাংবাদিক সঞ্জয় দেবরায়, সালাহ্‌উদ্দিন শুভ, হৃদয় ইসলাম মোনায়েম খান উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ উপজেলার ৬৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ভুট্টার বীজ ২০০ জনের মধ্যে ২ কেজি, সার ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, সরিষার বীজ ৩৫০ জনের মাঝে ১ কেজি, সার ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, সূর্যমুখী বীজ ১৫ জনের মধ্যে দেড় কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, শীতকালীন মুগ ৬০ জনের মধ্যে ৫ কেজি ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, গ্রীষ্মকালীন মুগ ৩০ জনের মধ্যে ৫ কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ১০ কেজি করে প্রত্যেক চাষীদের মাঝে বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com