বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা

কমলগঞ্জে বনকর্মীদের উপর গাছচোরদের হামলা ॥ কাঠ ছিনতাই ॥ আটক-১

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সংরক্ষিত বন থেকে চোরাই কাঠ উদ্ধারকালে বনকর্মীদের ওপর গাছ চোরচক্র হামলা চালিয়ে কাঠ ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এক আসামীকে আটক করেছে।

গত রোববার বিকাল ৫টায় উপজেলার পৌরসভার কুমড়াকাপন এলাকায় এ ঘটনাটি ঘটে। বন বিভাগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রামের হারুন মিয়ার দোকানের সামনা থেকে চোরাই কাঠ উদ্ধারে যায় বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বনকর্মীরা। এ সময় গাছচোর চক্র বনকর্মীদের উপর হামলা চালিয়ে কাঠ ছিনিয়ে নেয়। গাছচোর চক্রের হামলায় কয়েকজন বনকর্মী আহত হন। লাউয়াছড়া বন রেঞ্জের কালাছড়া বনবিট কর্মকর্তা মিজানুর রহমান বাদি হয়ে চার জন হামলাকারীর নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামী দেখিয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এদের মধ্যে রামপাশা গ্রামের লাল মিয়ার ছেলে জামাল মিয়া (৩৫), সাদাই মিয়ার ছেলে আবু তালেব (৩৫), মুক্তার মিয়ার ছেলে জহুর মিয়া (৫২) ও জহুর মিয়ার ছেলে তোফায়েল আহমদ (২৫)। বন বিভাগের করা মামলায় জামাল মিয়া নামেক এক আসামীকে পুলিশ আটক করেছে।

এ বিষয়ে লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন কয়েকটি গ্রামের চিহ্নিত কিছু সংখ্যক গাছ চোরের যন্ত্রণায় তারা অতিষ্ট। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় উদ্যানের সংরক্ষিত বন থেকে চুরি হওয়া নানা জাতের কাঠ উদ্ধারে রোববার বিকালে কুমড়াকাপন গ্রামে অভিযান চালিয়ে কিছু কাঠ জব্দ করা হয়। এসময় জামাল মিয়া, আবু তালেব, জহুর মিয়া ও তোফায়েলের নেতৃত্বে একদল গাছ চোর অতর্কিতে হামলা চালিয়ে কাঠ ছিনিয়ে নেয়। হামলায় কয়েকজন বনকর্মী আহতও হয়েছেন।

মামলার বাদি কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার তালিকাভুক্ত প্রধান আসামী জামাল মিয়াকে রোববার রাতেই আটক করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, আটক আসামী জামালকে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়। পুলিশ গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলেও ওসি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com