সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

নিকলী-গুরুইয়ের সড়ক জুড়ে গর্ত

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ১০১২ বার পড়া হয়েছে

নিকলী-গুরুইয়ের এলজিইডির বর্ষার ছয় মাসের জন্য সাবমার্সেবল সড়কের দৈর্ঘ্য মাত্র সাড়ে পাঁচ কি.মি। কিন্তু সড়ক জুড়ে রয়েছে অসংখ্য গর্ত ও ভাঙা। এতে নিকলী উপজেলা সদরের সঙ্গে গুরুই ও ছাতিরচর দুই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়রা জানান, সড়কটি সংস্কারের অভাবে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে গুরুই ও ছাতিরচর ইউনিয়নের লোকজনের। ওই দুই ইউনিয়নের লোকজনের সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি। এখন নিকলী সদরে আসতে সময় বেশি লাগছে ও টাকাও খরচ হচ্ছে বেশি। ছাতিরচর ও গুরুই ইউনিয়নের জনসাধারণ শুকনা মৌসুমে নৌকা ছাড়া সড়ক পথে চলাচলের জন্য নিকলী সদর ও কিশোরগঞ্জ জেলা সদরে যাতায়াতে জনসাধারণ সড়কটি ব্যবহার করে। কিন্তু সড়কে অসংখ্য গর্ত থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলতে হচ্ছে যাত্রীদের। এছাড়া যানবাহনের যন্ত্রপাতিরও ক্ষতি হচ্ছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমায় দুর্ভোগ আরও বেড়ে যায়। নিকলী-গুরুই সড়কের পাশে রয়েছে গুরুই ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ওই কেন্দ্রে প্রতিদিন শতাধিক রোগী আসেন। গুরুই ইউনিয়নের অনেক কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী আসেন নিকলী সরকারী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজে। এছাড়াও গুরুই সড়কের ডান পাশে রয়েছে নারায়ণ গোস্বামীর আখড়া। ওই আখড়ায় প্রতিদিন কয়েক’শ ভক্ত আসা-যাওয়া করেন। আরো রয়েছে গুরুই ইউনিয়নের খান বাহাদুর উলু খানের মসজিদ। এটি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। সড়কে দুরবস্থার কারণে প্রতি মুহূর্তে ভোগান্তি পোহাতে হয় দুই ইউনিয়নের জনগণকে।ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ও গুরুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাহের উদ্দিন বলেন , সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় দুইটি ইউনিয়নের লোকজন উপজেলা সদরের সাথে যোগাযোগর করতে মারাত্বক ভোগান্তির শিকার হচ্ছে।

নিকলী উপজেলা প্রকৌশলী মো. আঃ গণি বলেন, জনগন যাহাতে বারো মাস চলাচল করতে পারে সে লক্ষ্যে নিকলী – বাজিতপুরের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন এ অর্থবছরে সড়কটি নতুন করে জনগন যাতে বারোমাস চলাচল করাতে পারে সেই চেষ্টা করছে। এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com