শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

পিতার লালসার শিকার ১২ বছরের মেয়ে

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউপির উত্তর কাঠালকান্দি গ্রামে জন্মদাতা লম্পট পিতার লালসার শিকার হলো ১২ বছরের মেয়ে। ধর্ষিতা বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় ধর্ষক পিতা আফাজুল মিয়া (৩৫) কে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা জানান, কমলগঞ্জের ইসলামপুর ইউপির উত্তর কাঁঠালকান্দি গ্রামের ইন্তাজ মিয়ার ছেলে আফাজুল মিয়া বিয়ে করেন আদমপুর ইউপির উত্তরভাগ গ্রামের রাতিব উল্লার মেয়ে শেফালী বেগমকে। তাদের সংসারে এক প্রতিবন্ধী কন্যাসহ তিন কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে সামারুন (প্রতিবন্ধী), দ্বিতীয় মেয়ে কামরুন নাহার (ধর্ষিত) ও তৃতীয় মেয়ে জেসি বেগম। রাতে লম্পট পিতা আফাজুল মিয়া তার দ্বিতীয় মেয়েকে ধর্ষণ করে। ধর্ষিতা মেয়ে সকালে ঘুম থেকে উঠে রক্তাক্ত অবস্থায় বিষয়টি তার বাড়ীর লোকজনকে জানালে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে কমলগঞ্জ থানার এএসআই আনিসুর রহমান ও রিপন সকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে অসুস্থ্য অবস্থায় ধর্ষিতা মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর অবস্থা থাকায় ধর্ষিতাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ধর্ষক পাষন্ড বাবাকে আটক করে পুলিশ।

পরে বুধবার রাতেই ধর্ষিতা মেয়েটির নানা রাতিব উল্লা বাদী হয়ে মেয়ের জামাতা লম্পট আফাজুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কমলগঞ্জ থানায় মামলা করেন। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সকালে আটক ধর্ষক আফাজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com