বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব

ময়নাতদন্তের জন্য কমলগঞ্জে কবর থেকে তরুণীর লাশ উত্তোলন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে গত ২১ জুলাই একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী লিজা আক্তার (২৮) মোটরসাইকেল থেকে পড়ে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায়। সড়ক দূর্ঘটনা নয়, মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মায়ের অভিযোগে আদালতের নির্দেশে তরুনীর লাশ দাফনের প্রায় ৫ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন চৌধুরী নেতৃত্বে ও পুলিশের উপস্থিতিতে উপজেলার আদমপুর ইউপির পূর্ব আধকানীস্থ পারিবারিক কবরস্থান থেকে ওই তরুনীর লাশ উত্তোলন করা হয়।

জানা যায়, বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস এর মৌলভীবাজার সিডিপির এসএস সার্পোটার কর্মরত লিজা আক্তার গত ২১ জুলাই বিকালে অফিস থেকে যাবার পথে আদমপুর-কোনাগাও সড়কে দ্রুতগতির চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর লিজার মৃত্যু হয়। তখন তার বাবা ও বোনরা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন সম্পন্ন করেন। কিন্তু মৃত্যুর ১ মাস পর নিহতের মা আলেয়া বেগম গত ২৪ আগষ্ট সড়ক দূঘটর্নায় নয় তার মেয়েকে হত্যার অভিযোগ এনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালত, মৌলভীবাজারে একটি মামলা (মামলা নং-৩২৫, তাং-২৪/১০/১৯) দায়ের করেন। এ মামলার পরিরপ্রক্ষিতে আদালত পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন। আদালতের এ আদেশের পর রোববার সকালে আদমপুর ইউপির আধকানী গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহত লিজার মরদেহ উত্তোলন করা হয়।

মরদেহ উত্তোলনকালে উপস্থিত ছিলেন,কমলগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসরীন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাহিমা আক্তার, শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ অরুপ কুমার চৌধুরী ও কমলগঞ্জ থানার এসআই ফরিদ মিয়া প্রমুখ।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন,‘ বিজ্ঞ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডাক্তারের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। কবর থেকে লাশটি তোলার পর মযনাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।’
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন চৌধুরী কবর থেকে তরুনীর লাশ ময়না তদন্তের জন্য উত্তোলনের বিষয়টি স্বীকার করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com