শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী মিলন মেলায় মুখোরিত এম এ ওহাব উচ্চবিদ্যালয়

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরস্থ এম এ ওহাব উচ্চবিদ্যালয়ে শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুওয়ানা ইয়াসমীন সুমির উদ্বোধনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০১৯ উদযাপন কর্মসূচি শুরু হয়।

প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০১৯ উদযাপন কমিটির আহ্বায়ক ডা. গৌরমনি ও সদস্য সচিব সাব্বির আহমদ ভূঁইয়া নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হেয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। ১৯৬৬ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত এ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের মিলন মেলায় মুখোরিত ছিল আদমপুর ইউনিয়নের এম এ ওহাব উচ্চবিদ্যালয় প্রাঙ্গন।

শনিবার সকাল সাড়ে ১০টায় প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন কমিটির আলোচনা পর্বে বক্তব্য রাখেন, কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ, প্রাক্তন শিক্ষার্থী অব. কর্ণেল সালেহ আহমেদ, রসমোহন সিংহ, রাজকান্ত সিংহ, পরিমল সিংহ, ইফতেখার হোসেন আহমদ, সাংবাদিক শাব্বির এলাহী, শাহিন আহমদ, আবুল কাহের প্রমুখ।

আলোচনা পর্বের পর পর আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ১০জন মুক্তিযোদ্ধা, এ বিদ্যালয়ের প্রাক্তন ২৩ জন শিক্ষককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভা ও মধ্যাণ্য ভোজের পর মুক্ত মঞ্চে শুরু হয় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ মুলক বক্তব্য প্রদান। স্মৃতিচারণ মূলক বক্তব্য শেষে এম এ ওহাব উচ্চবিদ্যালয় প্রাঙ্গন মুখোরিত হয়ে উঠে ১৯৬৬ সাল থেকে ২০১৯ সালের আগত এসএসসি শিক্ষার্থীদের মিলন মেলায়। সন্ধ্যা সাড়ে ৫টা থেকে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেটের খ্যাতিমান শিল্পীবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com