শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কমলগঞ্জে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৫৪৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক বিরোধী শপথ নিয়েছেন কয়েকশত শিক্ষার্থী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হক।

শপথ বাক্য পাঠ করার আগে উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। শপথবাক্য পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হকের সভাপতিত্বে ও স্কাউট সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার ইকবাল হোসেন, ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল কাদির, সাংবাদিক মো: মোস্তাফিজুর রহমান, সাব্বির এলাহী, মো: শাহীন আহমদ প্রমূখ।
এ সময় বক্তারা মাদকবিরোধী অভিযান জোরদারকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা চালানোর আহবান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, সংবাদকর্মী, এনজিও কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com