শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

সাহসিকতায় বিপিএম পদক পেলেন র‌্যাব সার্জেন্ট শহীদুল

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৪৮৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের কৃতি সন্তান র‌্যাব সার্জেন্ট মোঃ শহীদুল ইসলাম সাহসিকতায় বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় পদক বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পেয়েছেন।

পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে রোববার (৫ ফেব্রুয়ারি) ঢাকাস্থ রাজারবাগ পুলিশ সদরদপ্তরের প্যারেড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজে র‌্যাব সার্জেন্ট মোঃ শহীদুল ইসলামকে এই গৌরবময় পদক প্রদান ও ব্যাজ পরিয়ে দেন।

র‌্যাব সার্জেন্ট মোঃ শহীদুল ইসলাম একজন বোমা বিশেষজ্ঞ। তিনি কমলগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামের মোঃ আব্দুর রউফ এর পুত্র। ১৯৯৯ সালের ১৬ জুলাই তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে র‌্যাব ফোর্সেস হেডকোয়ার্টারসে যোগদেন। তিনি জাতিসংঘ মিশন ২০০৬-২০০৭ ও কুয়েত মিশন ২০১২-২০১৬ তে অংশগ্রহণ করেন।

যশোরে গত ১৫ সেপ্টেম্বর বোমা নিষ্কিৃয় করতে গিয়ে তার বাম হাত কবজি উড়ে যায়। এ সাহসিকতায় তাকে পুলিশের বিপিএম পদক দেয়া হয়।
র‌্যাব সার্জেন্ট মোঃ শহীদুল ইসলাম সম্মানজনক এই পদকে ভুষিত হওয়ায় তাঁর পরিবার, বন্ধু-বান্ধবসহ কমলগঞ্জ উপজেলার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com